ঝাড়গ্রামের শালবনিতে দাপিয়ে বেড়াচ্ছে একটি দাঁতাল হাতি, আতংকে এলাকার বাসিন্দারা
দি নিউজ লায়ন; সোমবার বিকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ঝাড়গ্রাম লোধাসুলির মাঝে পাঁচ নম্বর রাজ্য সড়কের ধারে শালবনি এলাকায় থাকা বিকাশ ভারতী হাইস্কুলের সামনে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি চলে আসে। এরপর ওই হাতিটি এলাকায় দাপিয়ে বেড়ায়। স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি বনদপ্তর কে জানায়।ওই হাতি টি কে দেখতে বহু মানুষ ভিড় জমায়। তবে যেভাবে ওই এলাকায় ওই পূর্ণবয়স্ক দাঁতাল হাতি টি দাপিয়ে বেড়াচ্ছে তাতে এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন।
ওই এলাকার বাসিন্দাদের আশঙ্কা রাতে ওই হাতিটি ওই এলাকায় তাণ্ডব চালাতে পারে। তাই হাতিটিকে নিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতিটির গতিবিধির উপর বন দফতরের কর্মীরা নজরদারি শুরু করেছে বলে বনদফতরের পক্ষ থেকে জানানো হয়।
তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছেন।যে কোন সময় হাতি টি পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর চলে আসতে পারে বলে আশংকা করছেন গ্রামবাসীরা।তাই এলাকার বাসিন্দারা সকলকে ওই রাস্তা দিয়ে সাবধানে গাড়ি চালানোর জন্য জানিয়েছেন।

Post a Comment